২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে গলা কেটে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী রিমান্ডে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
রূপগঞ্জে গলা কেটে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী রিমান্ডে

Manual4 Ad Code

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গার্মেন্টস কর্মীকে গলাকাটে হত্যার ঘটনায় নিহতের স্বামী রঞ্জু কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। আসামিকে ২ দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতারুজ্জামান এর আদালত এ নিদেশ দেন।

Manual1 Ad Code

 

রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন জামালপুর জেলার মিলান্দ থানার চারাইদার এলাকার শরীফ এর ছেলে রঞ্জু (৩৯)।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাসাবো এলাকায় তার ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মমতাজ বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জের লৌহজং গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ নিহতের স্বামী রঞ্জু (প্রাঃ) (৩৯) কে গ্রেফতারের পর রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ কোটে চালান করে দেয়। এঘটনায় নিহতের ছেলে আবু হাসনাত মুন্না গত ১ সেপেম্বর বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ধারা নং ৩০২/৪৩।