২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আলহাজ্ব আফতাব

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আলহাজ্ব আফতাব

Manual5 Ad Code

 

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টারঃ-

Manual4 Ad Code

 

নীলফামারী জেলার ডিমলায় সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা শহীদ মিনার চত্বরে ডোমার উপজেলার বোড়া-গাড়ি হতে ডিমলা উপজেলার শহীদ মিনার পর্যন্ত ৫+০০০ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্থে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,(ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

 

মোট ৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ্ মোঃ আনোয়ার হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের বাস্তবায়ন করছে এলজিইডি।

 

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা ৩নং সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।