২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে ইজিবাইকের এলইডি লাইট অপসারণে পুলিশের অভিযান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
ঝিনাইদহে ইজিবাইকের এলইডি লাইট অপসারণে পুলিশের অভিযান

Manual3 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

চোঁখের জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।

Manual6 Ad Code

 

ট্রাফিক ইনচার্জ সালাহউদ্দিন জানান, এলইডি লাইট চোখের রোটিনার জন্য মারাত্বক ক্ষতিকর। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নেতৃত্বে জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে।

 

বুধবার অভিযানে বিভিন্ন সড়কে চলাচলকারী শতাধিক ইজিবাইকে লাগানো এলইডি লাইট অপসারণ করা হয়।

 

Manual6 Ad Code

এর আগে অনিয়মের অভিযোগে ২৫টি মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও কাগজ না থাকায় ৭টি মোটর সাইকেল আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন।

 

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইমরান হোসেন খান, সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।