২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২০
চিলমারীতে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার পাম্প মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা।

Manual5 Ad Code

 

সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদাকাত হোসেন সাজু, যুবদল সভাপতি মোঃ আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন চৌধুরী,যুবনেতা রুহুল আমিন জিয়া,ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাদ্দাম,আতিকুর রহমান আতিক প্রমুখ।