১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

আনোয়ারায় ১৩শ পিস ইয়াবাসহ আটক ২

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
আনোয়ারায় ১৩শ পিস ইয়াবাসহ আটক ২

Manual1 Ad Code

 

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলারা চাতরী চৌমুহনীর একটি হোটেল থেকে ১৩শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

 

সোমবার (৩১শে আগস্ট) সকাল ০৭ঃ১৫ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আরাফাত বিন ইউসুফ, এসআই খায়রুজ্জামান ও এসআই আবুল ফারেজ জুয়েলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সিএমপির সহযোগিতায় উপজেলার ০৮ নং চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী বাজারের নুরে মদিনা হোটেলের ২য় তলায় অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করে।

 

Manual4 Ad Code

আটককৃতরা হলো চট্টগ্রাম কর্ণফুলীর উপজেলার
শিকলবাহা ০৩ নং ওয়ার্ড (চুন্নার বর বাড়ি)
মৃত নুর আহাম্মদের পুত্র মোঃদিদার(৩৫) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র মোঃ আবুল কালাম (২৪)

Manual1 Ad Code

 

আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পুলিশ প্রশাসনের একটি টিম চাতরী চৌমুহনী একটি হোটেলে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা জব্দ করে ও ২ মাদক কারবারিকে আটক করে।

 

Manual2 Ad Code

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code