১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লোহাগাড়া উপজেলায় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ শুরু হয়েছে

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
বাংলাদেশ আওয়ামী যুবলীগ লোহাগাড়া উপজেলায় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ শুরু হয়েছে

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ করা হয়েছে।

 

Manual7 Ad Code

২৯ আগস্ট (শনিবার) সকালে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এ.রহমান মার্কেটে চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নদভী।

 

বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন।

 

Manual5 Ad Code

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধরী,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু,যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, মুহাম্মদ সাইফুল হাকিম, মিকরাজ উদ্দিন পিন্সু,মুহাম্মদ আদেল চৌধুরীসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

 

উল্লেখ্য,লোহাগাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলার ৯ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের কাছে বৃক্ষের চারা বিতরণ করা হয়।