১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে আবুল কালাম হত্যার ঘটনায় গ্রেফতার দুই : লাশ পরিবারের নিকট হস্তান্তর

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
ছাতকে আবুল কালাম হত্যার ঘটনায় গ্রেফতার দুই : লাশ পরিবারের নিকট হস্তান্তর

Manual3 Ad Code

 

 

Manual1 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জের ছাতকে আবুল কালাম হত্যা মামলার দুই জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায়, ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, এসআই আব্দুল মান্নান, এসআই শামীম আকঞ্জি, এসআই জহির মিয়া, এএসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফকৃতরা হলো আবুল কালাম হত্যা মামলার মুল আসামী উপজেলার পীরপুর গ্রামের মৃত. জমসেদ আলীর ছেলে নুর আলী (২০) ও একই গ্রামের মৃত. মদরিছ আলীর ছেলে শাহ আলম (২৭)

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জনা যায়, গত ২৪ আগষ্ট দুপুর দেড়টায় উপজেলার পীরপুর গ্রামের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ (১১) বাড়ীর উঠানে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ীর নুর আলী বাধা প্রদান ও গালীগালাজ করে।

 

Manual5 Ad Code

ফাহিম আহমদ এর চাচা ভিকটিম আবুল কালাম প্রতিবাদ করিলে আসামী নুর আলী তাহার হাতে থাকা ষ্টীলৈর পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য বুকে জোরে আঘাত করলে আবুল কালাম মাটিতে লুটে পড়েন।

 

পরে ভিকটিম আবুল কালামের উপর আবারো আক্রমন করার চেষ্টা করা হলে ভিকটিম আবুল কালামকে তার আত্বীয় স্বজন উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আবুল কালামকে মৃত. ঘোষনা করেন।

 

এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে আসামী নুর আলী সহ ৬জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

Manual5 Ad Code

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বলেন, নিহজতের লাশ পোষ্ট মডেম শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।