৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হৃদয়ে বিরহের আগুন – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
হৃদয়ে বিরহের আগুন – জলি ফাতেমা রোখসানা

Manual5 Ad Code

হৃদয়ে বিরহের আগুন
জলি ফাতেমা রোখসানা

Manual2 Ad Code

হৃদয়ে আমার বিরহ দাহ নয়ন জলে ভরায়।
যে গাছের ধরি ডাল যায় ভেঙ্গে, নয়ন আঁধারে ডুবায়।
প্রানে পেলাম কাঁটার খোঁচা ফুলের গন্ধ নয়।
নীভা প্রদীপ চিরদিনের সাথী যে তার হয়।
যে গান গেয়ে দুটি জীবন বাঁধলো আপন বাসা।
সে গান কেন গেয়ে আজ ঝরায় আখিজল ধারা।
আকাশে রং ছড়িয়ে হাসিভরা তারকারা ঝিলমিলিয়ে রয়।
এ জীবনে সন্ধ্যা ভরা সে তো দেখার সময় নয়।
জীবন যার শুধুই যে আঁধার।
নাইকো সময় তার যে কাঁদার।
আমি যার জন্য হলাম পাগল সে তো আমার নয়।
দুঃখে ব্যাথায় ভরেছে জীবন মরনের কি ভয়।

Manual5 Ad Code