২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বক্কর’র বাসায় অনৈতিক কাজ চলা কালে আবারও আটক ৪

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বক্কর’র বাসায় অনৈতিক কাজ চলা কালে আবারও আটক ৪

Manual1 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহকে সন্ত্রাস, মাদক, দুর্নীতিসহ সমস্ত অপকর্ম থেকে রক্ষা করে একটি সুশীল সুন্দর ঝিনাইদহ গড়ে তোলার লক্ষে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে সদর ওসি মিজানুর রহমান একের পর এক চোক ধাদালো কাজ দেখিয়ে ঝিনাইদহের মানুষকে চমক লাগিয়ে দিয়েছেন।

 

এরই ধারা বাহিকতায় মাদকের পাশাপাশি ঝিনাইদহের সচেতন মানুষের অনুরোধে অভিযান শুরু করেছেন নারীদের সম্মানকে জলাঞ্জলি দিয়ে যারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে ঘরে ফেরাতে।

 

এতে করে যারা অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেছেন তাদের ভুল ভেঙ্গে সামনের দিনগুলিতে যেমন সুন্দর ভবিষ্যৎ ফিরে পাবে, তেমনি এদের শাস্তি এবং পরিনতি দেখে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে।

 

এসমস্ত অপকর্মকে নির্মূল করার লক্ষে সোমবার (২আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ভ্রাম্যমান আদালতের সাহায্য নিয়ে অভিযান পরিচালনা করে শহরের আলহেরা পাড়ার সাবেক চেয়ারম্যান আবু বক্কারের বাসার ভাড়াটিয়া লাবনীর বাসা হতে থেকে অনৈতিক কাজ চলাকালীন এক খরিদ্দার সহ তিনজন নারীকে আটক করে।

 

Manual5 Ad Code

আটক কৃতরা হলো, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মায়াধরপুর গ্রামের আফান উদ্দিনের ছেলে রাসেল হোসেন (২৫), কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের খেলাফত মালিতার মেয়ে ইতি খাতুন (২২), পৌর সভার ৩নং ওয়ার্ডে ছোট কামারকুন্ডু গ্রামের সাগর এর স্ত্রী লাবনী খাতুন (২০), ও নলডাঙ্গা গ্রামের মৃত হারুনের স্ত্রী সোহানা (২৫)।

Manual1 Ad Code

 

এ বিষয়ে মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর বলেন আমি বাসা ভাড়া নিয়েছি, আমার কাছ থেকে ১মাস আগে ওরা ভাড়া নিয়েছে।

 

Manual3 Ad Code

পরে ভ্রাম্যমান আদালত তাদের কাছ থেকে আর এসমস্ত কাজ না করার সর্তে মুচলেকা সহ অর্থ দন্ড প্রদান করেন।

Manual5 Ad Code