২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর বাউফলে জোড়া খুন

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
পটুয়াখালীর বাউফলে জোড়া খুন

Manual4 Ad Code

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি, টি. আই. অশ্রু :

Manual4 Ad Code

 

পটুয়াখালীর বাউফলে একই দলের দুই পক্ষের অভ্যন্তরীন কোন্দলের সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় রুমান (৩৩),ও তাঁর চাচাতো ভাই ইশাদ (৩০), নামের দুই যুবলীগকর্মী নিহত হয়েছে।

Manual7 Ad Code

 

ঘটনাটি ঘটেছে রবিবার (২ আগস্ট ) সন্ধ্যা আনুমানিক ০৭ টার সময় উপজেলার কেশবপুর ইউনিয়ন বাজারে।তাদের দ্রুত উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । নিহত রুমানও ইশাদ সম্পর্কে চাচাতো ভাই।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

নিজেস্ব প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে,কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর সঙ্গে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন লাভলুর বিরোধ দীর্ঘদিন ধরে চলছে।

 

দুই গ্রুপই স্থনীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের সমর্থক।

 

শুক্রবার কেশবপুর বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে রবিবার কেশবপুর বাজারে যুবলীগ নেতা রুমানও ইসাদকে কুপিয়ে খুন করা হয়।

 

এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। তবে এঘটনায় ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।