১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিংহ মামার বিয়ে – শোভা রাণী বিশ্বাস

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
সিংহ মামার বিয়ে – শোভা রাণী বিশ্বাস

Manual2 Ad Code

 

সিংহ মামার বিয়ে

 

——শোভা রাণী বিশ্বাস—–

 

ফুলকলিরা গাছের ডালে ফিকফিকিয়ে হাসে,
সোনারোদের আলোর ঝিলিক মাঠের সবুজ ঘাসে।
ময়না-টিয়ে জোট বেঁধেছে ঘুঙুর দিয়ে পায়,
শালিক-চড়ুই কিচিরমিচির খুশিরই গান গায়।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

হুক্কাহুয়া বলে শিয়াল ডাকে সিংহ মামা,
বললো কুমির,সে যে গেছে আনতে নতুন জামা।
কোরমা- পোলাও রান্না করে বনবিড়ালের মায়,
রান্না শেষে ডাকলো, এবার আয়রে তোরা আয়।

 

Manual4 Ad Code

নতুন জামা পরলো গায়ে নতুন জুতো পায়,
হাতি মশাই শুঁড়টা তুলে মিটির মিটির চায়।
সেজেগুঁজে হাজির হলো সিংহ মামার বাড়ি,
বসবে খেতে তাইতো বিড়াল টানতে থাকে হাঁড়ি।

 

খাওয়া হলো গানও হলো নাচও হলো বেশ,
টাট্টু ঘোড়া নাচলো দারুণ ছড়িয়ে মাথার কেশ।
পাগড়ী পরে বর সেজেছে সিংহ মামার বিয়ে,
শ্বশুরবাড়ি রওনা দিলো বরযাত্রী নিয়ে।

Manual2 Ad Code