১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বপ্নের ঘর – স ম জিয়াউর রহমান

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২০
স্বপ্নের ঘর   –  স ম জিয়াউর রহমান

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

স্বপ্নের ঘর

 

স ম জিয়াউর রহমান

 

তোমার কষ্টগুলো আমাকে দাও
আমি বহন করি,
স্বপ্নের ডানা মেলে সামনে যাও
সঙ্গীর হাত ধরি।

 

Manual5 Ad Code

তুমি একা নও ওগো সখা
ছায়ার মতো আছি,
ভেবোনা ভয় হবে দেখা
প্রাণত প্রভূকে যাচি।

 

সামনে তুমি এগিয়ে যাও
ভয় করোনা পথে,
পথ পিছলে পড়তে পারো
হাঁটো তব রথে।

Manual8 Ad Code

 

একা হাঁটতে তোমার জানি
ভয় লাগতে পারে,
তাই তো আমি পিছু পিছু
আছি ছায়া দ্বারে।

 

যতদূরই হোক এগিয়ে যাও
স্বপ্ন দেখার তবে,
একদিন পথ শেষ হবেই
ফিরবে স্বপ্নের ঘরে।

Manual5 Ad Code