২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সোনারগাঁ দৈনিক যায়যায়দিন-এর ১৪ তম বর্ষপূর্তি উদযাপন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
সোনারগাঁ দৈনিক যায়যায়দিন-এর ১৪ তম বর্ষপূর্তি উদযাপন

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

মো:ইমরান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ১৪ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই (সোমবার) সন্ধ্যায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সোনারগাঁও উপজেলা শাখার আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা।

Manual6 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অপারেশন) আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব সভাপতি আব্দুস ছাত্তার (একাত্তুর টিভি, ভোরের কাগজ, মানবকন্ঠ), নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, বিজয় টিভির বন্দর ও সোনারগাঁও প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক, দৈনিক আমার কন্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান মিলন, চ্যানেল এসের সোনারগাঁ প্রতিনিধি নুর নবী জনি, দৈনিক ইয়াদের সোনারগাঁ প্রতিনিধি আরাফাত হোসেন সিফাত, সিএনএন বাংলার সোনারগাঁ প্রতিনিধি মো. হাসান ভূঁইয়া, এমটিভির সোনারগাঁও প্রতিনিধি কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক সবুজ নিশানের ষ্টাফ রিপোর্টার এসএম মনির হোসেন, সাপ্তাহিক অভিযোগ জেলা প্রতিনিধি মোঃ ইমরান ,সকাল বিডি এর চিফ রিপোর্টার ও বিবিসি প্রেস ডট কম এর স্টাফ রিপোর্টার মিমরাজ হোসেন রাহুল প্রমূখ।