২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

*** কর্মফল***

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
*** কর্মফল***

Manual6 Ad Code

শোভা রানী বিশ্বাস

জন্ম তোমার হোক না যেথায়

Manual3 Ad Code

কর্ম করো ভালো,
কর্ম দিয়েই জ্বালতে পারো
লক্ষ ঘরে আলো।

বড় হয়ে কেউ আসেনা
এই জগতের মাঝে,
বড় সেই হয় জগতমাঝে
নিজে নিজের কাজে।

Manual4 Ad Code

জন্ম নিয়ে করনা বড়াই
কর্ম করো বড়ো,
কর্ম দিয়েই জন্মটাকে
জয় করতে পারো।

Manual2 Ad Code

বিশ্বের বুকে মহান যারা
হয়ে আছেন আজ,
জীবন দিয়ে করে গেছেন
পরের জন্য কাজ।

যতদিন দেহে প্রাণ থাকবে
কর্ম করে যাও,
সততা আর পরিশ্রমে
জীবন কে বদলাও।।

Manual6 Ad Code