২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে নিখোঁজের ৫দিন পর আইনজীবির লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
টাঙ্গাইলে নিখোঁজের ৫দিন পর আইনজীবির লাশ উদ্ধার

Manual6 Ad Code

 

কেএম সুজন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নিখোঁজ সিনিয়র আইনজীবি ও মুক্তিযোদ্ধা
এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মিয়া মো. হাসান আলী রেজার লাশ
উদ্ধার করেছে পুলিশ । দীর্ঘ ৫দিন নিখোঁজের পর আজ শনিবার (১৩জুলাই)
দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার প‌শ্চিম আকুর টাকুর পাড়া এলাকার
লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান,পৌরসভার প‌শ্চিম আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং
নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে
লাশটি নিখোঁজ মিয়া মো.হাসান আলী রেজা বলে শনাক্ত করেন। পুলিশ লাশটি
উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার (ওসি) সাইদুর রহমান জানান,স্থানীয়দের কাছ
থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া
শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হাসান আলী‌ রেজাকে হত্যার পর
তার লাশ নদী‌তে ফেলা হ‌য়ে‌ছে বলে জানান তিনি ।

Manual6 Ad Code

উল্লেখ্য: গত সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ
হোন সিনিয়র আইনজীবি ও মুক্তিযোদ্ধা মিয়া মো. হাসান আলী রেজা। এব্যাপারে
তার পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা
হয়েছে।

Manual3 Ad Code