২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বধ্যভূমি থেকে শহীদদের নামফলক উধাও

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বধ্যভূমি থেকে শহীদদের নামফলক উধাও

Manual3 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া:
মুক্তিযোদ্ধাদের ধারণা বধ্যভূমির জমি নিয়ে বিরোধের জেরে এই রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বধ্যভূমি থেকে শহীদদের নামফলক ভেঙে নামফলকের পিলার ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের ধারণা বধ্যভূমির জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, ১৯৭১ সালের ১৮ অক্টোবর উপজেলার চুন্টা সেনবাড়ির ২২ জনসহ সরাইল থানায় ও কালিকচ্ছ ক্যাম্পে আটক শতাধিক লোককে ধর্মতীর্থ নৌ ঘাটে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী।
এই জন্য জায়গাটি বধ্যভূমি হিসেবে অনেক আগেই চিহ্নিত করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের বিরুদ্ধের শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য ২০১৭ সালের মার্চে সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সহায়তায় বধ্যভূমিতে নামফলক স্থাপন করা হয়। ফলকে ৪৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা হয়।
সরাইলেরর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা বলেন, শহীদদের নামফলক ভাঙার বিষয়টি আমি শুনেছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Manual7 Ad Code