১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশাত্মবোধক গানে দেশসেরা সিলেটের প্রমা

admin
প্রকাশিত মে ৩০, ২০১৯
দেশাত্মবোধক গানে দেশসেরা সিলেটের প্রমা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে সমগ্র দেশের মধ্যে সেরা হয়েছে সিলেটের মেয়ে বনশ্রী দাস প্রমা। আজ শুক্রবার ঢাকায় শিশু একাডেমির কেন্দ্রীয় অডিটোরিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় সে অন্য বিভাগের প্রতিযোগীদের হারিয়ে সেরা হবার এই গৌরব অর্জন করে। সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় প্রমা।

Manual4 Ad Code

শুক্রবার চুড়ান্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, পার্থ বড়ুয়া এবং মেহেরিন।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাসিন্দা প্রণয় রঞ্জন দাস ও সূজশ্রী দাসের মেয়ে বনশ্রী দাস প্রমা উপজেলার নিরোদ বিহারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

Manual7 Ad Code

উল্লেখ্য যে প্রমার বাবা বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত শিল্পী এবং প্রমা নিজেও বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত শিশুশিল্পী।