২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে পলাতক হত্যা মামলার আসামী আটক।

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
কমলগঞ্জে পলাতক  হত্যা মামলার আসামী আটক।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ১২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে রতন মিয়া (২৮) কে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত রতন মিয়া শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের ফজির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ এক মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমানের নির্দেশে এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে এএসআই আয়েছ মাহমুদ, আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ আলীনগর ইউপির সুনছড়া চা বাগান এলাকা থেকে পলাতক রতন মিয়াকে আটক করা হয়। আটককৃত রতন মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় পারভেজ হত্যা মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।

Manual8 Ad Code