২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি দুই রাখাল নিহত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি দুই রাখাল নিহত

Manual7 Ad Code

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই রাখাল নিহত হয়েছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির মনোহরপুর গ্রামের হঠাৎপাড়ার মো. সাইফুদ্দীনের ছেলে মো. সাদ্দাম হোসেন পটল ও দোভাগী গ্রামের আসাদুলের ছেলে মো. রয়েল।

Manual2 Ad Code

সোমবার (১০ জুলাই) রাতে সীমান্ত পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ’র গুলিতে ওই দুইজন নিহত হন বলে সীমান্তবর্তী সূত্র জানিয়েছে।

Manual3 Ad Code

সূত্রটি জানায়, সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে একদল রাখাল সীমানার ১৬/৫ পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। তখন ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাখালদের লক্ষ্য করে গুলি করে। এতে পটল ও রয়েল ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

Manual3 Ad Code

এ ব্যাপারে দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. রাজিব রাজু জানান, দুইজন নিহতের খবর পেয়েছি। তবে এখন কিছু জানাতে পারছিনা।

অন্যদিকে, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code