২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

রাউজানে চোলাই মদসহ যুবক আটক

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
রাউজানে চোলাই মদসহ যুবক আটক

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রামের রাউজানে ২৫ লিটার পাহাড়ী ছোলাই মদসহ মো. ইয়াছিন ওরফে সুমন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

বুধবার ভোররাত ৩টার সময় রাউজান পৌরসভারস্থ তালুকদার মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে বস্তাভর্তি ২৫ লিটার মদ জব্দ করা হয়।

ধৃত আসামী ইয়াছিন ওরফে সুমন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার ১ নম্বর ওয়ার্ডের কাসেম চেয়ারম্যান বাড়ির আবুল হাশেমের পুত্র।

এ প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম নগরীতে যাওয়ার খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে ২৫ লিটার মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

রাসেল নামের অপর একজন কৌশলে অনটেস্ট মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code