২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

দোকানির ছুরিকাঘাতে গেল আরেক দোকানির প্রাণ

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
দোকানির ছুরিকাঘাতে গেল আরেক দোকানির প্রাণ

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম  :চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনীতে কথা কাটাকাটির জেরে পাশের দোকানির ছুরিকাঘাতে মো. কালাম (২৮) নামে এক দোকানি নিহত হয়েছেন।  আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ূয়া বিষয়টি জানিয়েছেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীলব্রত বড়ূয়া বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবককে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, নিহত কালাম আমিন কলোনীর ক্ষুদ্র ব্যবসায়ী। তার একটি মোবাইল যন্ত্রাংশের দোকান আছে। সকালে পাশের এক দোকানির সঙ্গে ওয়াইফাই চালানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় ওই দোকানির ছুরিকাঘাতে কালাম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

Manual4 Ad Code