১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধাপের হাটের রবিউল সহ ৫ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯
ধাপের হাটের রবিউল সহ ৫ মাদক কারবারি গ্রেফতার

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নির্দেশনায়
অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হকের সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাদুল্লাপুর থানার এস আআই শহিদুল ইসলাম, এসআই মমিনুল হক, পিএসআই শহিদুল ইসলাম, এএসআই মিনহাজুল হক, এএসআই রবিউল ইসলাম-১, এএসআই মাহবুবুল মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে
গত ০৮ জুলাই, ২০১৯ তারিখ মাদক বিরোধী অভিযানকালে ধাপেরহাটের ছোট ছত্রগাছা গ্রামের মৃত আছির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে প্রেসিডেন্ট রবিউলকে ১৫ পিস মাদক ইয়াবাসহ, বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের শাহজাহানের ছেলে অলিউর রহমান অলি(২০) ও আলম শেখ এর পুত্র সুজন শেখ(২২) দ্বয়কে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং খোর্দ্দ রুহিয়া গ্রামের মোতালেব এর পুত্র হাসান আলী(৩৫) এবং ভোলা উদ্দিনের পুত্র সাজেদুল(২৮) দ্বয় ১৭ পুড়িয়া মাদক গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে সাদুল্লাপুর থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Manual1 Ad Code