১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
পারিবারিক কলহের জেরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ সময় মেয়ে ও জামাইকেও কুপিয়ে জখম করা হয়।

Manual8 Ad Code

সোমবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার খড়কপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, আয়েশার (৫০) সঙ্গে একই উপজেলার মধ্য খড়কপুর গ্রামের সুলতানের ছেলে কোবাদ (৪০) আলীর বিয়ে হয়। আয়েশা কোবাদের ৩ নম্বর স্ত্রী ছিলেন। এরপরও আয়েশা তার আগের স্বামী আব্দুস সাত্তারের বাড়িতে থাকতেন।

সোমবার দুপুরে কোবাদ আয়েশার সঙ্গে দেখা করতে যান। এসময় পারিবারিক বিষয় নিয়ে কোবাদের সঙ্গে আয়েশার ঝগড়া হয়। এক পর্যায়ে কোবাদ হাসুয়া দিয়ে আয়েশাকে আঘাত করে। এসময় তার মেয়ে ও জামাই এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যান কোবাদ।

Manual5 Ad Code

পরে স্থানীয়রা আয়েশাকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মেয়ে ও জামাইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code