২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

চাহি তোমার করুণা

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
চাহি তোমার করুণা

Manual7 Ad Code

★চাহি তোমার করুণা★

Manual1 Ad Code

সিরাজুল ইসলাম দুলাল বি.এস.সি

নামের সাথে কাজের তোমার হয়না তুলনা,
সারা বিশ্ব ভুলতে চাহে তুমি ভুলনা।
প্রথম তোমার আত্মপ্রকাশ ঘটিয়েছ চীনে,
তুমি একা চলো না যে মানবজাতি বিনে।

Manual5 Ad Code

 

সবাই মোরা এক জাতি নাই ভেদাভেদ,
আত্মহংকারে করে একে অপরের শিরচ্ছেদ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই ভাই ভাই,
নিজকে সবাই বড় ভাবি দেই না কাউকে ঠাই।

 

মহান স্রষ্টার সবই সৃষ্টি গিয়েছি সবাই ভুলে,
করোনা নামের অনু জীবি দিলেন প্রভু চালে।
স্পেন ইতালি আমেরিকা উন্মাদনা বিশ্ব করবে জয়,
সবার উপড়ে মানুষ সত্য নাহি তাহাতে যে সংশয়।
জগত স্বামী পরাক্রমশালী তাহা বিনে নাহি কিছু হয়,
পূর্ব থেকে পশ্চিম তীরে মারণ অস্ত্র তৈরি করে
নিজেকে নিজে সবাই সেরা বাহাদুর বনে রয়।

 

Manual1 Ad Code

করুণাময়ের কৃপা ছাড়া এ করোনার কেন এত ভয়।
নতশীরে নোয়াএ শির আকাশ-পানে তাইতো অধীর,
ধুলোর সাথে মিশে গেছে আকাশ পানে চেয়ে কয়-
করোণা আর চাহিনা, তোমার করুণাতে করো তুমি জয়।

Manual5 Ad Code

 

হে প্রভু মোরা দীন ,আজ ভাঙ্গিয়াছে মোদের ভুল,
এ করোনা মুছে ফেলে তোমার করুনার ফোটাও ফুল।