২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

করোনার কারণে

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনার কারণে

Manual3 Ad Code

😷 করোনার কারণে 😷

শোভা রাণী বিশ্বাস

Manual1 Ad Code

 

ঘরে নেই চাল, ডাল বলবো তা কারে,
বউ ছেলে মেয়ে নিয়ে আছি অনাহারে।
করোনার ভয়ে ঘরে আছি চুপচাপ,
এই ভেবে মৃত্যুটা করে যদি মাফ।

 

Manual1 Ad Code

বাজারে তে যাবো যে পথে নেই গাড়ি,
যেতে পারি না তাই ফিরে আসি বাড়ি।
পুলিশেরা দাড়িয়ে যে রাস্তাতে বেশ,
লাঠির বাড়ী যদি খাই শেষমেশ।

 

ভয় ছেড়ে বাজারেতে গিয়ে তাড়াতাড়ি,
চাল,ডাল কিনে নিয়ে আসবো যে বাড়ি।
গেলাম কষ্ট করে হেঁটে হেঁটে পায়,
এছাড়া আর কোন ছিলনা উপায়।

Manual7 Ad Code

 

বাজারেতে গিয়ে এতো কষ্টের পর,
সওদা নিয়ে শেষে ফিরবো যে ঘর।
ব্যাগটাকে সাথী করে আমি একা একা,
ঘুরছি যে,নেই খোলা দোকানের দেখা।

 

অবশেষে ঘুরে ঘুরে না পেয়ে বাজার,
দু’ চোখের জল সাথী হল যে আমার।
খালি ব্যাগ হাতে নিয়ে দাড়িয়ে উঠানে,
ছেলে মেয়ে খাবে কি, ভাবি মনে মনে।

Manual4 Ad Code