শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুরের শ্রীপুরে জীবাণুনাশক স্প্রে করেছে ছাত্রলীগ। ২৮ মার্চ শনিবার সারাদিনব্যাপী জেলা ছাত্রলীগের উদ্যোগে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক মিশ্রিত পানি দিয়ে রাস্তাঘাট, দোকানপাট, বিল্ডিং ও বিভিন্ন জনসমাগম জায়গা ও যানবাহন স্প্রে করে জীবাণুমুক্ত ও সরকারি বিধিনিষেধ তুলে ধরে জনসাধারণকে সচেতনতা মুলক পরামর্শ দিয়েছেন।
কর্মসূচিতে গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পারভেজের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহমুদুল হাসান পারভেজ বলেন, এই সংকটময় ও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে, আমি নিজে ও আমার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। ধর্মীয় নিয়মনীতি ও সরকারি বিধিনিষেধ মেনে চললে খুবই দ্রুত আমরা এই দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ।