২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

করোনায় কর্মহীন দরিদ্রদের মাঝে সনজু চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনায় কর্মহীন দরিদ্রদের মাঝে সনজু চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ

Manual5 Ad Code

মনির সরকার, বিশেষ প্রতিনিধিঃ 

Manual3 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপিতে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করেছেন চেয়ারম্যান সনজু চৌধুরী।
শনিবার (২৮ মার্চ)সারাদিন ব্যাপী আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি,গনশ্যামপুর, হাড়াজোড়া,বনগাঁও, কালামন্ডল,গেড়ারুক, বগাডুবিসহ ১৬টি গ্রামের ৪০০ লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual5 Ad Code

 

কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শারীরীক প্রতিবন্ধী এমন ৪ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি মশারী ডাল, সাবান ও তৈল দেয়া হয়।আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া মানুষ বেকার হয়ে গেছে, বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নির্দেশে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নে সকল গ্রামে দেয়া হবে।

Manual7 Ad Code

 

তিনি বিশেষ কোন প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।তিনি আরো বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বাড়ি বাড়ি গিয়ে একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনার অনুরোধ করেন।

Manual7 Ad Code