২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সোনারগাঁয়ে ছেলের বউকে মারধর’ শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
সোনারগাঁয়ে ছেলের বউকে মারধর’ শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

মো:ইমরান,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসী ছেলের বউকে মারধরের অভিযোগে ৩/৪ জনকে অজ্ঞাত রেখে, শ্বশুর গিয়াস উদ্দিন (৬০), শাশুড়ি ফিরোজা বেগম (৫০), দেবর জাহিদুলের স্ত্রী শাহনাজ বেগম (৩০), ও রফিকুলের স্ত্রী অজুফা (২৫) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতা গৃহকর্তী আমেনা আক্তার ।মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম স্ত্রীর সাথে তার শ্বশুর গিয়াস উদ্দিনের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে ।

Manual7 Ad Code

পূর্ব শত্রুতার জের ধরে গত ২ জুলাই বিকাল চারটার দিকে গিয়াস উদ্দিন তার প্রবাসী ছেলে সিরাজুল ইসলামের ঘরের সামনে টিন দিয়ে বেড়া দেওয়ার সময় ছেলের বউ আমেনা আক্তার তাতে বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে শশুর ও ছেলের বউ এর সাথে তর্ক বিতর্ক হয় । এসময় ছেলের বউ আমেনা আক্তারকে শ্বশুর গিয়াস উদ্দিন, শাশুড়ি ফিরোজা বেগম, দেবর জাহিদুলের স্ত্রী শাহনাজ বেগম ও রফিকুলের স্ত্রী অজুফা এলোপাতাড়ি কিল-ঘুষি, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আশপাশের লোকজন গুরুতর আহত গৃহকর্তী আমেনা আক্তার কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। জানতে চাইলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, গৃহকর্তী আমেনা আক্তারের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code