২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ডিবি ও পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ৩: পিকআপ ও প্রাইভেট কার জব্দ

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯
ডিবি ও পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ৩: পিকআপ ও প্রাইভেট কার জব্দ

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জে আম ভর্তি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারে তল্লাশি করে ৬৩৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারী কে গেফতার করেছে জেলা গোয়েন্দা ও শিবগঞ্জ থানা পুলিশ।
বৃহষ্পতিবার সকাল ৮ টার দিকে বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন সেতু সংলগ্ন চেকপোষ্ট থেকে একটি পিকআপ ভর্তি ভ্যান সহ ৫৬০ বোতল এবং শিবগঞ্জ থেকে ৭৫ বোতল ফেনসিডিল সহ একটি প্রাইভেট কার জব্দ করে জেলা গোয়েন্দা ও শিবগঞ্জ থানা পুলিশ।জব্দকৃত যান ২ টিতে আম বহন করা হচ্ছিল এবং আমের ক্যারেটের মধ্য ফেনসিডিল গুলো বহন করা হচ্ছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের জামাল শেখের ছেলে আরমান শেখ(২৮). ভোলার চরফ্যাশন বাসস্টান্ড এলাকার আজিজুল ইসলামের ছেলে রাশেল (২০) ও সিরাজগঞ্জের মালসাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সোহেল।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, কানসাট থেকে আমের ক্যারেটে আম বহনের আড়ালে ফেনসিডিল পাচার করা হচ্ছে এরকম সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কানসাট- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুরপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে আটটি আমের ক্যারেট এর মধ্যে থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আরমান শেখ ও রাসেলকে গ্রেপ্তার করে। অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের মধ্যে থেকে সোহেলকে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে এসব ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দু’টি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code