১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯
বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩

Manual1 Ad Code

অভিযোগ ডেস্কঃবাগেরহাটের মোড়েলগঞ্জে বিবস্ত্র অবস্থায় এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে, সন্দেহভাজন ওসমান সিকদার, শাহিন ও রফিকুল মৃধা এই তিনজনকে আটক করে পুলিশ। মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই নিহত মাদ্রাসা ছাত্রীর লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার বিকেল ৫টার দিকে, পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নিজের বাড়িতে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদ্রাসার নৈশ প্রহরী।

Manual1 Ad Code

এলাকাবাসি জানান, মৃতদেহের বিভিন্ন স্থানে লিপিস্টিক মেখে রেখেছিল খুনিরা। মুখমন্ডলে কালো দাগ ও গলায় গামছা জড়ানো ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Manual2 Ad Code