২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বিকিকিনি – রোখশানা রফিক

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২০
বিকিকিনি – রোখশানা রফিক

Manual4 Ad Code

 

বিকিকিনি

* রোখশানা রফিক *

 

Manual1 Ad Code

যখন সময় বেচে ক্লান্তি কিনি,
প্রেম দিয়ে কিনি বেদনা,
তখন জীবন ভারী মনে হয়,
যেন বোঝার উপর আঁটি
শক্ত পোক্ত লোহায় বোনা।

 

Manual3 Ad Code

কখনো জীবন করে প্রহসন,
আমি যেন তার ছুঁড়ে ফেলা খেলনা,
বিনা মেঘে বজ্রপাতের মতোন
দুঃখ নেমে আসে, আসে যাতনা।

 

Manual8 Ad Code

তবুও ভালোবাসতেই হয়
জীবনের শত রঙচঙ,
সে আমারে চায় নাকো,
আমি তারে খুব করে চাই,
যেন আমি এক খেলো-প্রহসন।

Manual5 Ad Code