২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আয় সখি – রোখশানা রফিক

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
আয় সখি – রোখশানা রফিক

Manual2 Ad Code

আয় সখি

 

* রোখশানা রফিক *

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

আয় সখি অন্তরে নিভৃতে
দু’টি কথা কবো গোপনে,
হিয়াতে হিয়ার বাসনা প্রদীপ
উছলি উঠিবে বিজনে।

 

Manual6 Ad Code

চোখাচোখি হবে মুখোমুখি বসে
আর কিছু মান-অভিমান,
শরম জড়ানো কামনার কাছে
জাগতিক রীতি হবে ম্লান।

 

আয় তুই সখি, আয় না চলে,
আমার কবিতা বাসরে,
পদ্যমালার রাণী হবি তুই
আজ গোধুলীর আসরে।

Manual8 Ad Code