২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীমঙ্গলে সাংবাদিক কে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন।

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯
শ্রীমঙ্গলে সাংবাদিক কে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

মৌলভীববাজারের শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আজ ৩০ জুন রোজ রবিবার শহরের চৌমুহনা চত্বরে বেলা সাড়ে দশ ঘটিকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় সাংবাদিককে হুমকীদাতা অজ্ঞাত ব্যক্তির পরিচয় বের করে আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তি কার্যকর করার দাবী জানান তারা।
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী বক্তব্যে বলেন, যেকোনো সাংবাদিককে হুমকী দেয়া অন্যায়।যদি কোনো সাংবাদিক আক্রোশ মূলক কোন সংবাদ কারো বিরুদ্ধে প্রচার করে তবে তার জন্য আইনী ব্যাবস্থা রয়েছে।এছাড়া অনলাইন প্রেসক্লাবের সাথে জড়িত হলে সেটার জন্য আমরা রয়েছি আমাদেরকে বলুন কিন্তু তা না করে হুমকি ধমকি দিয়ে কলম বন্ধ করা যায় না এবং যাবে না,আমরা প্রশাসনের প্রতি উপযুক্ত ব্যবস্থার দাবী করছি।
অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি রোমান আহমেদ চৌধুরী বলেন,”আমাদের সাংবাদিককে হত্যার হুমকী কোনোভাবেই মেনে নেয়া যায়না।আমি শ্রীমঙ্গলবাসীকে বলতে চাই আমরা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

Manual6 Ad Code

উল্লেখ্য, এর আগে শ্রীমঙ্গল উপজেলার সাতগাও চা বাগানের বাসিন্দা।
সাংবাদিক সুদীপ কৈরী কে হত্যার হুমকী দেয়া হয়।তিনি অনলাইন গণমাধ্যম চা-শ্রমীক ডটকমের রিপোর্টার হিসেবে দায়িত্বরত আছেন।
গত ২১ জুন সন্ধ্যা ৭:৫৮ মিনিটে অপরিচিত একটি নাম্বার থেকে তাকে এই হত্যার হুমকী দেয়া হয়। এবং পর দিন এ ব্যাপারে তিনি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন (জিডি নং- ১৩৭৫) অপরদিকে মানববন্ধন শেষে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে বা যারা হত্যার হুমকি দিয়েছে বা দিবে তাদের বিরুদ্ধে আমরা যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।