২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বালিঘড়ি – রোখশানা রফিক

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
বালিঘড়ি – রোখশানা রফিক

Manual4 Ad Code

বালিঘড়ি

* রোখশানা রফিক *

 

Manual2 Ad Code

বালিঘড়িতে ঝুরঝুরে সময়
গড়িয়ে যাচ্ছে মহাকালে।
উপেক্ষা জানালার ফাঁক গলে
প্রাণপনে ধরে রাখতে চেষ্টা করছি
তোমার হাত। পেছল মাছের মতো
ফসকে যাচ্ছে আমাদের বন্ধুতা।

Manual3 Ad Code

 

সব পাখি দিনশেষে
কি নীড়ে ফেরে?
পথ হারায় না কদাচিৎ?
সব নদী মেশে সাগরে?
বালুচরে হারায় না দিক?

Manual3 Ad Code

 

না হয় আমাদের প্রেম
তেমনি হারালো
নৈঃশব্দে্র গহীনে।
না হয় ফিরে গেলাম
একলা লাগা
তমসা ঘোর নির্জনে।

Manual4 Ad Code