২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শুধু পাশে থেকো – শোভা রাণী বিশ্বাস

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
শুধু পাশে থেকো – শোভা রাণী বিশ্বাস

Manual7 Ad Code

★ শুধু পাশে থেকো ★

— শোভা রাণী বিশ্বাস —

Manual6 Ad Code

কথায় কথায় রাগতে নেই
অভিমানটা রাখতে নেই
দুঃখ পেলেও একটুখানি হাসো,
কথা বেশি বলতে নেই
না বলেও থাকতে নেই
হৃদয় দিয়ে শুধু ভালোবাসো।

Manual8 Ad Code

পাশে বেশি চলতে নেই
না চলেও থাকতে নেই
বিশ্বাস টা রাখতে যে হয় মনে,
কাছে বেশি আসতে নেই
ভুলেও আবার থাকতে নেই
নয়ত খারাপ বলবে প্রতিজনে।

দেখা বেশি করতে নেই
না দেখেও থাকতে নেই
ভালোবাসা অন্তরেতে রয়,
আলাপ বেশি করতে নেই
না করেও থাকতে নেই
জীবন তবেই হবে মধুময়।

বিশ্বাস বেশি করতে নেই
অবিশ্বাস ও রাখতে নেই
কাঁদবে তুমি একটু যে ভুল হলে,
দুরে বেশি থাকতে নেই
কাছেও বেশি আসতে নেই
ব্যথা দিলে ভাসবে আঁখিজলে।

Manual2 Ad Code

স্বপ্ন বেশি দেখতে নেই
না দেখেও থাকতে নেই
ভালোবাসা যত্ন করে রেখো,
পরের কথা শুনতে নেই
দুঃখ এলেও ভাঙতে নেই
বন্ধু হয়ে শুধু পাশে থেকো।।

Manual5 Ad Code