২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

অনন্ত প্রেম

admin
প্রকাশিত মার্চ ২, ২০২০
অনন্ত প্রেম

Manual5 Ad Code

অনন্ত প্রেম

* রোখশানা রফিক *

রাত বাড়লেই কুকুরগুলি
ঝগড়ায় মেতে ওঠে,
দিন গড়ালে মানুষগুলি মন্থর।
তারপর দিন চলে যায় একে একে।

Manual2 Ad Code

 

তোমরা তাকে বয়স বলো,
আমার-তোমার-পৃথিবীর-ব্রক্ষান্ডের।
অথচ শূন্য থেকে শুরু সবকিছু,
শুন্যেই শেষ। মাঝখানটায় হিসেব।

Manual4 Ad Code

 

তাই শুরু কিংবা শেষ বলে
কিছু নেই তোমার-আমার মাঝে।
যেখানে তোমায় ফেলে এসেছি,
ঠিক সেখানটাতেই শুরু আমার
আর তোমার অনন্ত প্রেমের।

Manual3 Ad Code