২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পড়ব সবাই বই – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০
পড়ব সবাই বই – কবিতা

Manual5 Ad Code

পড়ব সবাই বই
– কবি ডা.মিজানুর মাওলা।

আমরা মানুষ জানব কই?
পড়ব লিখব শিখব বই।
দেশের ভাষা জানব কই?
বাংলা ভাষায় পড়বে বই।

Manual8 Ad Code

খাবার দাবার পাবে কই?
মায়ের কথায় জানো বই।
ধর্ম কর্ম শিখবে কই?
কাগজ কলমে পড়ো বই।

Manual6 Ad Code

চলন বলন শিখবে কই?
গুরুদের আদর্শে পড় বই।
নিয়োম কানুন জানবে কই?
স্কুল মাদ্রাসায় পড়ো বই।

Manual8 Ad Code

ভালো মন্দ বুঝবে কই?
করো শিক্ষা ধরো বই।
আদব কায়দা শিখবে কই?
জানতে হলে পড় বই।

বাড়ি গাড়ি পাবে কই?
লাগবে তোমার পড় বই।
চাকরি বাকরি পাবে কই?
সময় শ্রমে পড় বই।

Manual6 Ad Code

জ্ঞান বিজ্ঞান বুঝবে কই?
জীবন চলায় পড় বই।
আচার বিচার মানব কই?
পড়তে পড়ো বেশী বই।