২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস : চীনে নিহত বেড়ে ২৭৮৮

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
করোনা ভাইরাস : চীনে নিহত বেড়ে ২৭৮৮

Manual6 Ad Code

মনির সরকার :: প্রাণঘাতী করোনা ভাইরাসে কাঁপছে সারা বিশ্ব। থামছে না মৃত্যুর মিছিল। বরং একের পর এক আক্রান্ত হয়ে চলেছে নতুন নতুন দেশ। সবচেয়ে বড় ভুক্তভোগী চীনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮৮ জনে।

Manual1 Ad Code

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়।

 

Manual4 Ad Code

খবরে বলা হয়, বৃহস্পতিবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। অথচ এর আগের দিন এ রোগে মৃত্যু হয়েছিল ২৯ জনের। গত একমাসের মধ্যে একদিনে সেটিই ছিল সর্বনিম্ন মৃত্যুর হার।

Manual6 Ad Code

 

চীনের স্বাস্থ্য কমিশন জানায়, বৃহস্পতিবার করোনায় নতুন করে আক্রান্ত হন ৩২৭ জন। যদিও এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৩। এর মধ্য দিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৮২৪ জনে। নতুন করে মৃত ও আক্রান্তের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে শুক্রবার সাউথ কোরিয়া কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নতুন করে আরও ২৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২২ জনে।

Manual6 Ad Code