২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে দিয়েছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে দিয়েছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি করার সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে দিয়েছিলেন, সেই নীতিমালা ও আদর্শ ফলো করেই আমরা চলছি। আমরা যেটা করি, আমাদের রাজনৈতিক দিকনির্দেশনা অনুযায়ী আমরা চলি।

 

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ ও নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

মুজিববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তা ও আনসার ব্যাটালিয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য আনসারের নতুন ব্যাটালিয়ন সৃষ্টি করা হয়েছে।

 

এর আগে প্রধান অতিথি সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে ৩ জন কৃতি প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করেন তিনি।

Manual5 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আনসার সীমান্ত) শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালসহ বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

উল্লেখ্য, ১০ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ১ হাজার ১৮৫ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

 

পরে প্রধান অতিথি ফ্ল্যাগ রেইজিংয়ের মাধ্যমে নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণা করেন।