১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে পা দিয়ে রক্তের ব্যাগ চেপে ব্লাড ট্রান্সফার

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯
বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে পা দিয়ে রক্তের ব্যাগ চেপে ব্লাড ট্রান্সফার

Manual6 Ad Code

অভিযোগ ডেক্সঃ চিকিৎসা সেবায় এখনো পিছিয়ে থাকা বাংলাদেশকে সমানে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রচেষ্টা খুবই আন্তরিক।

সকল স্তরের মানুষের আন্তরিকতা এবং লাখো স্বেচ্ছাসেবক রক্তদান সহ শ্রম দিয়ে চেষ্টা করছে সাধারণ মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবাটা সঠিক ভাবে দেওয়ার জন্য।

আমাদের চারপাশে ব্যঙ্গের ছাতার গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল।
যেগুলোর কোন কোয়ালিটি নেই এবং পরিচালিত হয় অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে।
স্বল্প বেতনে অযোগ্য ব্যক্তি দিয়ে রেখেছে সব জায়গায়। এরই মধ্যে বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে সাধারণ লোক দিয়েই চলছে ব্লাড ট্রান্সফার এর কাজ।

Manual3 Ad Code

যাদের এই বিষয়ে কোনো আক্ষরিক অভিজ্ঞতা নেই, আছে কেবল কিছুটা চোখে দেখা শিক্ষা। সেটা থেকেই ওরা এখন বিশেষজ্ঞ। গত কিছুদিন আগেই এমন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন একজন রক্তের বন্ধনে মিরসরাই এর স্বেচ্ছাসেবক।
এই হাসপাতালে ডোনার নিয়ে গিয়ে বার বার হয়রানির স্বীকার হয়েছে এমন অভিযোগ অনেকের থেকেই পাওয়া গেছে ইতিপূর্বে।
এখানে নাকি বিকাল তিনটার পর কোন ব্লাড ট্রান্সফার এর কাজ হয়না। আসেপাশে নেই কোনো ব্লাড ব্যাংকও। তবে রোগীর ব্লাড প্রয়োজন হলে কি করবেন কেবল ওনারাই বলতে পারবেন। আবার ক্রসমেসিং এর নামে পরীক্ষার জন্য যে ব্লাড সুইচের মাধ্যমে নেয়া হয় সেটার পরীক্ষা স্বরূপ ২-৩ টা পরীক্ষা করেই ব্লাড টেনে নেয়া হয়! প্রমাণ হিসেবে ১০-৩-১৯ ইং রশিদ নাম্বার ৫৭৯ নিন্মে দেওয়া হলো।

Manual2 Ad Code

Manual4 Ad Code

এইসব বিষয়ে হাসপাতালের উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কাওকে পাওয়া যায়নি।

Manual5 Ad Code