২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কবিতা – গৌরী পাল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
কবিতা – গৌরী পাল

Manual5 Ad Code

বিষয়: কবিতা

 

শিরোনামঃ আমি স্বপ্নওয়ালা

 

কলমে: গৌরী পাল

 

Manual2 Ad Code

স্বপ্ন গুলো আমায় নিয়ে
করে শুধু খেলা,
এমনি করে ফুরিয়ে যায়
আমার স্বপ্ন দেখার বেলা।

 

আমার স্বপ্ন কখনো জোকার
কখনো লেখক আর গায়ক,
আমার স্বপ্ন জুড়ে ছড়িয়ে আছে
অসংখ্য অনুভূতি আর ভাবনার নাটক।

Manual8 Ad Code

 

আমার কোন স্বপ্ন
আজও হয় নি পূরণ,
তবু ও আমি স্বপ্ন
দেখি যখন তখন।

 

স্বপ্ন গুলোকে যখন আমি
চাই উড়াতে,
তখন আমার স্বপ্নগুলো
মুখ থুবড়ে পড়ে।

 

স্বপ্ন গুলোকে ছুড়ে
ফেলে দিতে ইচ্ছে করে আমার ,
কিন্তু পারি না ফেলতে
স্বপ্ন গুলো যে আমার ।

 

স্বপ্ন আমার পিছু ডাকে
স্বপ্ন দেয় হাতছানি,
স্বপ্ন দেখায় জয়ের পথ
স্বপ্ন চূড়ায় উঠি।

Manual4 Ad Code

 

স্বপ্ন গুলো মরিচিকা
কেউ পারে না ধরতে,
স্বপ্ন আমায় উড়তে শেখায়
জীবনটাকে গড়তে।

Manual7 Ad Code

 

গৌরী পাল – (২০/০২/২০২০ ইং)