২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ঈশ্বরদী ক্রিকেট ক্লাব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ঈশ্বরদী ক্রিকেট ক্লাব

Manual6 Ad Code

মোমিনুল ইসলাম, পাবনা থেকেঃ
“মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ি” এ শ্লোগান বুকে ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

 

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরদীর ঐতিহাসিক লোকো খেলার মাঠে অনুষ্ঠিত হলো “ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” প্রতিযোগিতার ফাইনাল খেলা।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে উপলক্ষ করে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিহাব রায়হান।

 

ফাইনাল খেলার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ সারাফত হোসেন খান(মুন)।

 

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, কাউন্সিলর কামাল আশরাফী, সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, সালাউদ্দিন আহমেদ, রিফাজ বিশ্বাস লালন, মানাবের সভাপতি মাসুম পারেভেজ কল্লোল প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তৃতায় শিহাব রায়হান বলেন, খেলাধুলার মাধ্যমেই সম্ভব যুব সমাজকে মাদক হতে বিরত রাখা।

 

এ মহৎ উদ্যোগের জন্য আমি ঈশ্বরদী ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং সকলকে যার যার অবস্থান থেকে একেকটি কর্মের মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে অগ্রগামী করার আহ্বান জানাচ্ছি।

Manual5 Ad Code

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ক্লেমন একাডেমি, রাজশাহীকে হারিয়ে ঈশ্বরদী ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়। ঈশ্বরদী ক্রিকেট ক্লাব মাত্র ৮ রানে ক্লেমন একাডেমি, রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

ফাইনাল খেলাটি পরিচালনা করেন ঈশ্বরদী ক্রিকেট ক্লাবের সম্পাদক মোঃ মিজানুর রহমান খোকন।