২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কে পারে ফোঁটাতে পাথরের বুকে ফুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
কে পারে ফোঁটাতে পাথরের বুকে ফুল

Manual3 Ad Code

কে পারে ফোঁটাতে পাথরের বুকে ফুল –

Manual4 Ad Code

 

মহিবুল ইসলাম

Manual7 Ad Code

 

কে পারে ফোঁটাতে পাথরের বুকে ফুল
কে পারে জ্বালাতে হৃদয়ে রক্তে দ্রোহের আগুন
কে পারে প্রতি হিংসার দাবানল ছড়াতে
শুধু মাত্র মায়ের ভাষার মান রক্ষা কল্পে
একদিন, সেই দিন একুশে ফেব্রুয়ারি বাহান্নতে
এই বাঙ্গালি জাতি ফুটিয়েছিলো ফুল
গেঁথেছিলো মালা আপন রক্তে
রক্ত গোলাপে মাতৃভাষা করতে রক্ষা
প্রাণপণে দ্রোহের শক্তিতে কাঁপিয়েছিলো
কাপুরুষের সিংহাসন
দিয়েছিলো সেদিন প্রাণ বাংলার অকুতোভয় সন্তান
হৃদয়ের রক্ত দিয়ে গেঁথেছিলো মালা
লাল গোলাপের
করেছিলো সংহত অবিনাশী ভাষা

Manual8 Ad Code

চিরঞ্জীব শহীদ বরকত সালাম জব্বার শফিক
সেই থেকে শুরু
এই জাতি মানেনি পরাভব করেনি মাথানত
কারো কাছে কোনোদিন

মাতৃভাষার জন্য যে বীজ হয়েছিলো সেদিন বপন
তারই সুত্র ধরে শৃঙ্খল ভাঙ্গার গান শিখিয়েছিলেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাড়ে সাত কোটি বাঙালি সেদিন একাত্তুরে
লক্ষ প্রাণের রক্তে গাঁথা মালার বিনিময়ে
একদিন এনেছিলো কাঙ্খিত স্বাধীনতা
তারপর একুশে ফেব্রুয়ারি একদিন

বেধেছে পৃথিবীকে মাতৃভাষার ঐশ্বর্য বন্ধনে
আর বিশ্ব পেয়েছে একুশকে যারা যার
মাতৃভাষা রক্ষা করার গৌরব
জয় হোক মাতৃভাষার
জয় হোক মা,মাতৃভূমির
এই প্রত্যাশায় আজকের অঙ্গিকারে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে
করি আলিঙ্গন পরম শ্রদ্ধায়।

Manual5 Ad Code