২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে আসছেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
চট্টগ্রামে আসছেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক

Manual4 Ad Code

আল আমিন,আকবরশহ প্রতিনিধিঃ

“বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯” এবং “কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ” অনুষ্ঠানে আগামী (২৭শে জুন ২০১৯) চট্টগ্রামে আসছে জনাব আসাদুজ্জামান খাঁন এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়।

Manual3 Ad Code

বাংলাদেশ পুলিশের প্রায় ২৩০০০ মহিলা পুলিশের মধ্যে সাহসিকতা ও দক্ষতার জন্য প্রতিবছর ১০ জন পুলিশ সদস্য পুরস্কৃত হয়। এরই ধারাবাহিকতায় এই বছর চট্টগ্রামস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় “বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯” অনুষ্ঠিত হবে এবং বিকাল ০৩:৪৫ ঘটিকায় জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গি ও আইন-শৃঙ্খলা বিষয়ক “কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ” অনুষ্ঠিত হবে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আসাদুজ্জামান খাঁন এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়।

Manual4 Ad Code