২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে আনসার ব্যাটালিয়ন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
কালিয়াকৈরে আনসার ব্যাটালিয়ন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ভেতর থেকে মঙ্গলবার সকালে এক ব্যাটেলিয়ান আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকায় মৃত ফহমুদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৪)।
পুলিশ ও একাডেমি সূত্রে জানা গেছে, ব্যাটেলিয়ান আনসার আনিছুর রহমান ২২ বছর আগে ব্যাটেলিয়ান আনসার সদস্যে হিসেবে যোগদান করেন। প্রতিদিনের মত তিনি গত সোমবার রাত ২টার থেকে আনসার একাডেমি ৩ নাম্বার গেটে দায়িত্বরত অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকালে আনসার একাডেমির ভিতরে গজারী গাছের ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় আনসার কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সফিপুর আনসার একাডেমী আরপি কমান্ডার সালাম মোল্লা জানান, রাতে সে ডিউটিতে ছিলেন। তবে রাতের কোন এক সময় গালায় ফাঁস দিয়ে মারা গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code