২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভালোবাসা দিবসে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০
ভালোবাসা দিবসে

Manual1 Ad Code

** ভালোবাসা দিবসে **
★★ শোভা রাণী বিশ্বাস ★★
আসবার পথে দেখলাম কত
জোড়ায় জোড়ায় শালিক,
ভালোবাসার রাজ্যে আজি
তারাই যেন মালিক।

সাজসজ্জার বাহার কত
মাথায় হরেক ফুল,
ফুলই শুধু যায় যে দেখা
যায় না দেখা চুল।

Manual1 Ad Code

হাতে হাতে হাতটি ধরে
হাটছে কত ঢঙ্গে,
দুজন ছাড়া আর যে কেউই
নেই তো তাদের সঙ্গে।

Manual8 Ad Code

ভালোবাসা দেখাতে তারা
পার্কগুলোতে ছোটে,
একারণেই ভীড় যে সেথায়
পা ধরে না মোটে।

ভালোবাসা মনের বিষয়
দেখাবার বিষয় নয়,
স্ব-সম্মানে রাখলে তাকে
চিরদিন বেঁচে রয়।।।।

Manual5 Ad Code