২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মন খারাপের দিনে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০
মন খারাপের দিনে

Manual2 Ad Code

মন খারাপের দিনে

★ রোখশানা রফিক ★

Manual1 Ad Code

কান্নার রঙ ধুয়ে গেলে
পড়ে থাকে কিছু বেদনা।
তারা বড় ব্যথা দেয় প্রাণে।
মিছে মনে হয় চেনা চারপাশ।

Manual2 Ad Code

এযেন এক মুহুর্মুহু জ্বলতে
থাকা অগ্নিবলয়, লাভার বিচ্ছুরণে
পুড়ে যাওয়া সবুজ গ্রামের প্রেতাত্মা।

Manual2 Ad Code

যেখানে প্রেম ছিলো,
ছিলো জলের নহরের মতোন
অনিবার সুখের ধারা, হাসিমুখ ছবি।

সন্ধ্যা ফুরোলে তারা যেন
ডুবে যায় আঁধারের সাথে দিনের
আলোর মতোন। কিছু চুপচাপ
ধুলো শুধু পড়ে থাকে অনাহুত
এক অচেনা পথের ধারে।

Manual5 Ad Code