১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

Manual8 Ad Code

অভিযোগ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে শুরু হয়েছে। খালেদা জিয়ার কারাবাসের দু’বছর পূর্ণ হওয়ার দিনে এই সমাবেশ করছে দলটি।  

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ শুরু করা হয়।

 

সমাবেশকে কেন্দ্র করে বেলা ১২ টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

এদিকে সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল থেকে নয়াপল্টনমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির সমাবেশকে ঘিরে পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

 

সমাবেশে ইতোমধ্যেই যোগ দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবসহ অন্যান্য পদধারী নেতারা।