২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সোনারগাঁয়ে বাজার থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা, আটক- ১

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
সোনারগাঁয়ে বাজার থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা, আটক- ১

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পিছনে আকবর আলী নামে এক যুবককে গত সোমবার সন্ধ্যার আগে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক সন্ত্রাসীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
এজহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আকবর (৩০) সোমবার (৩ জানুয়ারি) বিকেলে চৌরাস্তা কাঁচাবাজারে বাজার যায়। এ সময় ছয়হিস্যা গ্রামের পার্শ্ববর্তী নাগেরগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোস্তফা (৩৩), রূপমিয়া (৩৫) আলী মিয়া (২৫) ও আরও অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে জালাল টাওয়ার মার্কেটের পাশে একটি নির্জনস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে আকবরকে রক্তাক্ত আহত করে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে আহত আকবর আলীর বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলী মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code