১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

কুয়েত দূতাবাসের নবাগত দ্বিতীয় সচিবের সঙ্গে প্রবাসী সংবাদকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
কুয়েত দূতাবাসের নবাগত দ্বিতীয় সচিবের সঙ্গে প্রবাসী সংবাদকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

Manual4 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে সদ্য নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় সচিব নিয়াজ মোরশেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ,কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানাতে কুয়েত দূতাবাসে যান বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সাংবাদিকরা।

 

 

Manual8 Ad Code

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন, বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক ”বাংলাটিভির কুয়েত প্রতিনিধি” আ হ জুবেদ, সহ সভাপতি ”সময় টিভির কুয়েত প্রতিনিধি” শরিফ মিজান, সহ সভাপতি ”৭১টিভির কুয়েত প্রতিনিধি” সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক ” মাইটিভির কুয়েত প্রতিনিধি” আল-আমিন রানা, প্রচার সম্পাদক ”নতুনসময় টিভির কুয়েত প্রতিনিধি” মোহাম্মদ সেলিম হাওলাদার, সদস্য এমডি সুহেল জসিম, সদস্য জসিম উদ্দিন ভুঁইয়া ও সাংবাদিক মাহমুদুর রহমান।

 

Manual1 Ad Code

 

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে সদ্য যোগদানকৃত নবাগত কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রবাসী সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ-বিদেশে সাংবাদিকদের বিভিন্ন ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

 

 

Manual3 Ad Code

তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করছেন। কুয়েত দূতাবাসের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও কামনা করেন দূতাবাসের নবাগত এ কর্মকর্তা।